Friday, 12 February 2016

সেরা দশ থেকে বেছে নিন আপনারটি :: ভিডিও কনভার্ট করার সেরা সফটওয়্যার, ভিডিও তুমি পালাবে কোথায়?

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
সফটওয়্যার সমুদ্রে লাখো সফটওয়্যারের ভীড়ে সেরা সফটওয়্যার খুঁজে বের করার নিমিত্তে আমার চেইন টিউনের এটা ৫ম পর্ব। প্রত্যেক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে, আপনার সেরা পছন্দগুলো কী কী? তাহলে তাদের পছন্দের সেরাদের তালিকায় থাকবে গান শুনা এবং ভিডিও দেখা (মুভি, গান ইত্যাদি)। আমরা এই ভিডিও গুলো দেখার জন্য সবাই যে কম্পিউটার ব্যবহার করি এরকমটা ভাবা যায় না। একেক জন একেক রকমের ডিভাইস ব্যবহার করে থাকি। এ কারনে সব ডিভাইসের জন্য সব ধরনের মিডিয়া ফরমেট সাপোর্ট করে না। আমার কথা শুনে অনেকেই হয়তো মুখে ভেংচি কেটে বলতে পারেন, কেন 3gp তো সব ডিভাইসেই সাপোর্ট করে! আসল কথা হলো 3gp সব ডিভাইসে সাপোর্ট করলেও সেটার ভালো ব্যবহার শুধু মাত্র লো কনফিগারেশন মোবাইলেই করা যায়। আসলে একেকটা ডিভাইসের জন্য সেই ডিভাইস অনুযায়ী ভিডিও দেখাটাই হলো বুদ্ধিামানের কাজ। আজকের টিউনে আমরা দেখবো কীভাবে বিভিন্ন ডিভাইসের জন্য আলাদা আলাদা রেজুলেশনের ভিডিও তৈরী করা যায়। এর জন্য যে সফটওয়্যারগুলো সেরা তার মাঝে সেরাটা দিতেই আমার আজকের টিউন। তো চলুন তাহলে শুরু করি।

২০১৫ সালে সেরা দশে থাকা সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা ভিডিও কনভার্টার সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা নিচে দেওয়া হলো। একটি বিষয় মনে রাখবেন দাম বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো হয় না। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে।
এক নজরে দেখে নিন সেরাদের তালিকায় কোন কোন সফটওয়্যার স্থান দখল করে আছে
  • 01. AVS Video Converter | $39.95
  • 02. Wondershare Video Converter | $39.95
  • 03. Aimersoft Video Converter | $49.95
  • 04. Movavi Video Converter | $39.95
  • 05. Total Video Converter | $49.95
  • 06. Leawo Video Converter Pro | $39.95
  • 07. Xilisoft Video Converter | $59.95
  • 08. ImTOO Video Converter | $59.95
  • 09. Any Video Converter | $49.90
  • 10. Prism Video Format Converter | $34.99
উপরের লিস্টটি থেকে আপনারা হয়তো নিশ্চিত হয়েছেন যে তালিকায় প্রথমে থাকা AVS Video Converter সফটওয়্যারটিই হলো সবার সেরা সফটওয়্যার। তো ডাউনলোড শুরু করার আগে চলুন সফটওয়্যারটির ফিচার সম্পর্কে একটু জেনে নিই। তারপর না হয় ডাউনলোড করা যাবে।

AVS Video Converter | Price $39.95

AVS Video Converter সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনার জন্য সব চেয়ে ভালো উপায় হলো তাদের অফিশিয়াল সাইটটি একবার ঘুরে আসা। তো AVS Video Converter এর অফিশিয়াল সাইট ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।
আপনারার যারা AVS Video Converter এর অফিশিয়াল সাইটে যাননি তাদের জন্য আমি সংক্ষিপ্তভাবে কিছু ফিচার নিচে তুলে ধরছি।
০১. সব ধরনের ভিডিও ফরমেটে ফাইল কনভার্ট করতে পারবেন
    • Encode HD Video (inc. AVCHD, TS, TOD, AVI HD, M2TS, etc.), AVI, MP4, WMV, Blu-ray, 3GP, DVD, VOB, MPEG, H.263/H.264 codecs, DVR-MS, MKV, FLV, etc.
    ০২. এইচডি ক্যামেরা ভিডিও গুলোর সঠিক ব্যবস্থাপনা করতে পারবেন
      • Convert AVCHD, MPEG-2 HD, AVI HD, TOD/MOD, M2TS/MTS, etc. Edit HD-videos, add menus, subtitles, etc. and convert them to any video format supported by AVS Video Converter. Burn DVD/Blu-ray discs.
      ০৩. বিভিন্ন ডিভাইসের জন্য ভিডিও কনভার্ট করতে পারবেন
        • AVS Video Converter includes ready presets to convert video for iPhone, iPad, iPod Touch, Samsung, Android tablets, Sony PSP, Amazon Kindle, smartphones, portable media players, etc.
        ০৪. ব্যক্তিগত ডিভিডি বা ব্লু-রে ভিডিও তৈরী করতে পারবেন
          • Convert from/to Blu-ray or DVD formats. Cut, apply effects, add colorful DVD/Blu-ray menus. Split your movie into chapters and burn DVD/Blu-ray discs with AVS Video Converter.
          ০৫. কনভার্ট করা ভিডিওকে সহজে শেয়ার করতে পারবেন
          • Convert video to FLV, F4V, etc. with AVS Video Converter. Create HTML pages with embedded FLV/F4V videos. Upload videos on your website, Facebook, Flickr, MySpace, etc.

          ডাউনলোড ফুল ভার্সন

          সফটওয়্যারটির ফিচারগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে যদি মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির সর্বশেষ সংস্করনের ফুল ভার্সনটি ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে চিন্তা করতে হবেনা। কারন মাত্র ৬০ মেগাবাইট ডাটা খরচ করেই আপনি সফটওয়্যারটি নামাতে পারবেন।
          ডাউনকৃত জিপ ফাইলের মধ্যে আছে সফটওয়্যারটির একটি ইনস্টলার ফাইল এবং যথারীতি ফুল ভার্সন করার জন্য আমার দেওয়া মেডিসিন ফাইল। জিপ ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করুন। তারপর ফুল ভার্সন সেটাপ দেওয়ার জন্য নিচের নির্দেশনা অনুসরন করুন।

          ফুল ভার্সন একটিভেশন নির্দেশিকা

          সফটওয়্যারটির ফুল ভার্সন সেটাপ এবং একটিভেশনের জন্য আপনাকে বেশি কষ্ট করতে হবেনা। কয়েকটা ধাপ অনুসরন করলেই আপনি ফুল ভার্সন হিসাবে সফটওয়্যারটি ব্যবহারের সুযোগ পাবেন। এর জন্য প্রথমে আপনার কম্পিউটারের ইন্টারনেট কানেকশন এবং এন্টিভাইরাস বন্ধ করে রাখুন। তারপর সফটওয়্যারটি স্বাভাবিক সফটওয়্যারের মতো সেটাপ দিন। কিন্তু সেটাপ দেওয়া হলে ভুলেও ওপেন করবেন না। যদি ওপেন করে ফেলেন তাহলে সহজে সেটা ফুল ভার্সন হবে না। এখন নিচে দেখানো দুইটা পদ্ধতির যেকোন একটা বেছে নিয়ে সফটওয়্যারটি ফুল ভার্সন করুন।
          প্রথম পদ্ধতিঃ
            • আমার দেওয়ার মেডিসিন ফাইলটি এডমিন হিসাবে রান করুন এবং স্বাভাবিক ভাবে সেটাকে ফুল ভার্সন করে ফেলুন। সামান্য ব্যাপার বলে স্ক্রিন শট দিলাম না।
            দ্বিতীয় পদ্ধতিঃ
              • নিচের চিত্রটি অনুসরন করুন এবং নিরাপদে ফুল ভার্সন করুন। দ্বিতীয় পদ্ধতিটি তুলনামুলক ভাবে কঠিন হলেও আমার কাছে এটাই ভালো লাগে। তবে ঝামেলাবিহীন একটিভেশনের জন্য প্রথম পদ্ধতি শ্রেয়।
              অধিক নিরাপত্তার জন্য অ্যাপ্লিকেশনটিকে ফায়ারওয়াল দিয়ে ব্লক করে দিন
                • ফায়ারওয়াল দিয়ে কীভাবে অ্যাপ্লিকেশন ব্লক করতে হয় সেটা জানার জন্য আমার নিচের টিউনটি দেখতে পারেন। তাহলে পরিপূর্ণ ধারনা পেয়ে যাবেন। আর হ্যাঁ, ভুলেও আপডেট দিবেন না (ফায়ারওয়্যাল ব্যবহার করলে চাইলেও পারবেন না)।
                উপরের সবগুলো ধাপ সঠিকভাবে সম্পন্ন করে থাকলে আপনি সফটওয়্যারটি ফুল ভার্সন হিসাবে আজিবন ব্যবহার করতে পারবেন। আশা করি সফটওয়্যারটি ফুল ভার্সন করতে কারও কোন প্রকার ঝামেলা হয়নি। যদি হয়ে থাকে তাহলে নিজে আরও দুইবার চেষ্টা করবেন তারপর আমাকে সমস্যা জানাবেন।

                No comments:

                Post a Comment